ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে বাকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি কর্মীসভায় সভাপতিত্ব করেন, বাকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান।
সভা পরিচালনা করেন, বাকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল।
সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের মাননীয় সাংসদ আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি দীলিপ কুমার সরকার তপন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহারাব আলি খান, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


