IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> টপ নিউজ >> মানুষকে জিম্মি করা কর্মসূচি চলছে

মানুষকে জিম্মি করা কর্মসূচি চলছে

ধূমকেতু নিউজ ডেস্ক : তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। আর পরিবহন সংশ্লিষ্টদের দেয়া সাধারণ মানুষকে জিম্মি করার এই কর্মসূচিতে দেশজুড়ে তৈরি হয়েছে অচলাবস্থা।

গত দুইদিন শুক্র এ শনিবার হওয়ায় রাস্তায় অফিসগামী লোকজনের চাপ কম ছিল। যদিও বড় পরিসরে বেশ কয়েকটি ভর্তি ও চাকরির পরীক্ষা হয়েছে গত দুদিনে, এ ফলে জনভোগান্তির নতুন মাত্রা যুক্ত হয়েছে। তবে আজকে সকাল থেকেই রাস্তায় দেখা যাচ্ছে অফিসমুখী মানুষের ঢল।

বিআরটিসির কিছু বাস ছাড়া কোনো বাস চলতে দেখা না যাওয়ায় সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। অটোরিক্সা ও মোটরসাইকেলের মতো ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। গুনতে হচ্ছে ১০ থেকে ২০ গুণ পর্যন্ত বেশি ভাড়া। যাদের সে সামর্থ নেই, তারা হেঁটেই রওনা হয়েছেন গন্তব্যে।

সুযোগ বুঝে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ উঠছে সিএনজি অটোরিকশা ও অন্যান্য পরিবহনগুলোরে বিরুদ্ধে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির দাবিতে সারা দেশের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট কবে নাগাদ শেষ হবে, তা বলতে পারছেন না কেউই। সরকারের পক্ষ থেকেও পরিবহন মালিকদের সাথে কোনোরকম আলোচনার কথাও শোনা যায়নি। যদিও ধর্মঘট তুলে নিতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু পরিবহন মালিক সমিতি বলছে, আলোচনা ছাড়া ধর্মঘট প্রত্যাহার করবে না তারা।

ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়া মানুষের প্রশ্ন, তাহলে কি চলতেই থাকবে এই ধর্মঘট? অবশ্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী রোববার বিআরটিএর ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক হবে, তাতে ধর্মঘটকারীদের কোনো সাড়া পাওয়া যায়নি। মূলত এই ঘোষণার ফলে ধর্মঘটের ঘোষণায় কোনো প্রভাবই পড়েনি।

অন্যদিকে, লঞ্চভাড়া শতভাগ বাড়িয়ে দ্বিগুণ করার দাবি তুলেছে লঞ্চ মালিক সমিতি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। জনভোগান্তিতে যা যুক্ত করেছে আরও এক মাত্রা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31