IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> প্রবাস >> উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন-রাশিয়া

উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় চীন-রাশিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে চীন ও রাশিয়া যে উদ্যোগ নিয়েছে তার তীব্র বিরোধিতা করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেসব প্রস্তাব পাস হয়েছে ওয়াশিংটন সেগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়নে বিশ্বাসী।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ওয়াশিংটন পিয়ং ইয়ংয়ের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের সবগুলো প্রস্তাবের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। তবে তিনি একথাও বলেছেন, কূটনৈতিক উপায়ে উত্তর কোরিয়া সংকটের অবসান চায় আমেরিকা।

প্রাইস এমন সময় এ বক্তব্য দিলেন যখন উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার লক্ষ্যে চীন ও রাশিয়া সম্প্রতি একটি প্রস্তাবের খসড়া নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে পাঠিয়েছে।

গত সোমবার ওই খসড়ার বিষয়বস্তু জানতে পেরেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশকে বলেছে, উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের জীবন ও জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি।

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জের ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০০৬ সাল থেকে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে এবং পর্যায়ক্রমে দেশটির নানা খাতকে ওই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31