ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চারঘাট উপজেলায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচার প্রচারনা জমে উঠেছে।
তারই ধারাবাহিকতায় নিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন লাভের জন্য রোববার বিকেলে ইউনিয়নের ১ নং ওয়ার্ডে পশ্চিম বালাদিয়াড় গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন নিমপাড়া ইউনিয়ন যু্বলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সুজন আলী মাস্টার।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, নিমপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আসলাম আলী, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি একরাম আলী, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি আলম উজ্বলসহ অসংখ্য নেতাকর্মীবৃন্দ।
এভাবে তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওর্য়াডে গণসংযোগ করে যাচ্ছেন।
তিনি বলেন, আমি নৌকা প্রতিকের মনোনয়ন লাভে শতভাগ আশাবাদী।


