IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> দুই স্বতন্ত্র প্রার্থীর অফিস ও বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৭

দুই স্বতন্ত্র প্রার্থীর অফিস ও বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৭

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার সুজানগরে দুই স্বতন্ত্র প্রার্থীর (আওয়ামী লীগের বিদ্রোহী) অফিস ও বাড়িতে হামলা, ভাংচুর, গুলিবর্ষণ ও মোটরসাইকেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।

শনিবার সন্ধ্যায় উপজেলার সাগরকান্দি ইউনিয়নে সিন্দুরি বরুরিয়া গ্রামে স্বতন্ত্র প্রার্থী তৈয়ব আলির বাড়ি ও রাতে হাটখালী ইউনিয়নের নুরুদ্দিনপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানান, সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী। আর মনোনয়ন না পেয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৈয়ব আলী শেখ।

হাটখালী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন সরদার আব্দুর রব, আর মনোনয়ন না পেয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফিরোজ আহম্মেদ খান।

গত কয়েকদিন ধরেই উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছে।

শনিবার ও সন্ধ্যা ও রাতে আনারস প্রতিকের দুই স্বতন্ত্র প্রার্থীর অফিস ও বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় প্রতিপক্ষ নৌকা প্রতিকের সমর্থকরা। আহত হয় অন্তত ৭ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, এলাকায় পরিস্থিতি এখন সাভাবিক আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31