ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।
শনিবার (০৬ নভেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৪ জন, তানোর থানা ১ জন, বাগমারা থানা ৭ জন, দুর্গাপুর থানা ৭ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বাগমারা থানা পুলিশ মেহেদী হাসান রাজু (২৫) কে ২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ আব্দুল লতিফ (৩৫) কে ৩গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


