IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ওএমএস-রেশনের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস-রেশনের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ এবং দেশব্যাপী ওপেন মার্কেট সেল-ওএমএস বা খোলাবাজারে পন্যদ্রব্য বিক্রি ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আয়োজনে রোববার (৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা শহরের নিমতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে চাল ডাল তেল পেঁয়াজ চিনি এলপিজি গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। গত কয়েকদিন আগে আগুনে ঘি ঢেলেছে ডিজেলের প্রতি লিটারে ১৫ টাকা দাম বৃদ্ধি। পার্শ্ববর্তী দেশ ভারতে যখন দাম কমানো হচ্ছে, তখন আমাদের দেশে দাম বাড়ানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের কারণে কেরোসিন ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশে একযোগে ধর্মঘট পালন করছেন পরিবহন মালিকরা। গণপরিবহন না পেয়ে কয়েকগুণ ভাড়া দিয়ে যাতায়াত করছে যাত্রীরা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে সমাজের অসহায়, অস্বচ্ছল, খেটে-খাওয়া, দরিদ্র মানুষরা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, দেশের সিংহভাগ মানুষের আয় অনেক কম। যা বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পন্যদ্রব্যের দামের তুলনায় খুবই বেমানান। কারণ খেটে-খাওয়া, দরিদ্র, দিনমজুরের বর্তমানে যা আয়, তা দিয়ে সংসার চালানো মুশকিল। তাই এই মূহুর্তে খোলা বাজারে কম দামে পণ্যদ্রব্য বিক্রি শুরু করতে হবে। এছাড়াও দেশের নগর-গ্রাম সর্বত্র রেশনিং ব্যবস্থা চালু করতে। যেকোনো মূল্যে চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে কমিয়ে আনার দাবি জানান তারা।

চাল ও আটার পাশাপাশি টিসিবির মাধ্যমে ওএমএস এবং ফেয়ার প্রাইজ কার্ডের মাধ্যমে ডাল, তেল, চিনিসহ রেশনিং ব্যবস্থা চালু এবং তা অব্যাহত রাখারও দাবি জানান বক্তারা। এছাড়াও বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে জনগণকে সাথে আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা জাসদের সহ সভাপতি আব্দুল হামিদ রুনু, নিয়ামুল হক, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, পৌর জাসদের সভাপতি আব্দুস সবুর, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান হক, ইমারত শ্রমিক ইউনিয়ানের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, জেলা জাসদ-ছাত্রলীগের সাধারণ সম্পাদক তসিকুল রেজা খান তনু, পৌর জাসদ-ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাহিদ ও সদর উপজেলা জাসদ-ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীম বাবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news