IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রভাষক মজলুম

ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রভাষক মজলুম

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নৌকার মাঝি হতে চান রাজশাহী জেলা সৈনিক লীগের সহঃ সভাপতি তৃণমূলের আস্থার প্রতীক প্রভাষক মজলুম হোসেন।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হচ্ছে বলে জানা গেছে। তৃণমূলের নেতা মজলুমকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করার জন্য চলছে শোভাযাত্রা, প্রচারণা, গণসংযোগ, মাইকিং।

ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সব শ্রেণিপেশার মানুষেরা একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছেন মতবিনিময় সভা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও তার পক্ষে মাঠে কাজ করছেন। মজলুমের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের জন্য সবসময় ছিলেন নিবেদিত প্রাণ, বহু ত্যাগের মধ্যেই ধরে রেখেছেন তৃণমূলের নেতৃত্ব, সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ার অন্যতম কারিগর তৃণমূলের নির্যাতিত এই নেতা।

মুক্তিযোদ্ধা পরিবার থেকে উঠে এসেছেন এই নেতা। মজলুম ও তার পরিবার বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে,আওয়ামী লীগ করার কারণে বিএনপি-জামাত জোট সরকারের রোষানলে পড়তে হয়েছে একাধিকবার। শারীরিক নির্যাতন, ঘরবাড়িতে হামলা পুকুরের মাছ এমনকি জমির ফসল কেটে নিয়ে যায়। ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রায় তিন মাস তারা বাড়িতে ঢুকতে পারেননি। তাদের উপর একাধিক মামলা দায়ের করে বসতভিটা ও দখল করে নেয়। তবুও মজলুম বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আওয়ামী লীগের জন্য কাজ করে চলেছেন।

তার সম্পর্কে সাবেক ইউপি যুবলীগের সভাপতি ইয়াসিন জানান, ইউপি নির্বাচনে মনোনয়নের জন্য যে কয়জন দৌড়ঝাঁপ করছেন তার মাঝে মজলুম সবথেকে যোগ্যপ্রার্থী। আজকাল শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিত্বের থেকেও টাকার ভ্যালু বেশি। জানিনা তার ভাগ্যে কি আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে জাতি গঠনের কাজ মহান শিক্ষকতা করছেন। তিনি পারেন একটি সমাজ পরিবর্তন করতে। দলের কাছে আমার দাবি হাইব্রিড দের ব্যাপারে সতর্ক থেকে। দুর্দিনের বন্ধু সৎ মেধাবী তাকেই মনোনয়ন দেয়া হোক।

মজলুম সম্পর্কে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক মফিজুল ইসলাম জানান,
তিনি একজন সৎ, মানবিক, আদর্শিক নেতা। সকলের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। যাকে যেভাবে পারা যায় সেভাবে সহযোগিতা করেন। নির্বাচন এলেই কিছু নেতার উদ্ভব হয়। পরবর্তীতে এদের খোঁজ থাকেনা। কিন্তু মজলুমদের মত নেতারা সব সময় জনগণের পাশে থেকে সহযোগিতা করেন। করোনার প্রকোপে যখন অর্থনীতির সমাজব্যবস্থা বিধ্বস্ত হওয়ার পর্যায়ে ইউনিয়নের ভেতর তিনি সকলের পাশে দাঁড়িয়েছিলেন। আমার মনে হয় তার মত আওয়ামী লীগের দুর্দিনের বন্ধুদের মনোনয়ন দেওয়া উচিৎ।

নৌকার মনোনয়ন প্রত্যাশী মজলুম হোসেন জানান, আমি ও আমার পরিবার মুজিব আদর্শ বুকে নিয়ে আওয়ামী লীগের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি। মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় কাজ করে চলেছি। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে আমাদের পরিবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সক্রিয়ভাবে। আমার চাচা মুক্তিযোদ্ধা গোলাম মাহাবুব যুদ্ধের সময় এই অঞ্চলে ব্যাপক ভূমিকা পালন করেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই পর্যন্ত সুখে দুখে সব সময় আওয়ামী লীগের পাশে থেকেছি। শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে হামলা মামলা বাড়ি ঘর ছাড়া হয়েছি। এবারের ইউপি নির্বাচনে ত্যাগী-দের মূল্যায়ন করবেন শেখ হাসিনা এই আশায় রয়েছি। দলীয় প্রতীক পেলে নৌকার বিজয় উপহার দিতে পারব ইনশাআল্লাহ। যদি নাও পাই যে পাবে তার প্রতি পূর্ণ সমর্থন সহযোগিতা থাকবে। তবে দলের কাছে অনুরোধ থাকবে অনুপ্রবেশ কারি হাইব্রিডের ব্যাপারে সতর্ক থাকতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31