ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন ২য় দফার ইউপি নির্বাচনে পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী খানের নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থীর মুখপাত্র আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোববার মধ্যরাতে কে বা কারা তার ১নংওয়ার্ডের নির্বাচনী অফিস ভাংচুর করে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা কে অবহিত করা হয়েছে। এ ছাড়া গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
এদিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের কয়েকজন কর্মী রোববার রাতে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে। তারা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।


