IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘প্রতি জেলায় বিমান চলাচলের ব্যবস্থা করা হবে’

‘প্রতি জেলায় বিমান চলাচলের ব্যবস্থা করা হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, দেশের প্রতিটি জেলায় ভবিষ্যতে বিমান চলাচলের ব্যবস্থা করা হবে। যাতে সহজে এক স্থান থেকে দেশের মানুষ অন্য স্থানে সহজে যাতায়াত করতে পারে। অপার সম্ভাবনাময় বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বে পোশাক রপ্তানি ও সবজি উৎপাদনে দ্বিতীয় এবং খাদ্য উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে। এ জন্য সরকার কৃষকদের ভর্তুকি ও প্রণোদনার দিয়ে যাচ্ছে। বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে নিরাপদ মনে করে বিনিয়োগে এগিয়ে আসছে।

সোমবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহের চাবি হস্তান্তর, ভিক্ষুক পুনর্বাসন, কৃষকদের প্রণোদনা বিতরণসহ ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. মাহবুব আলী এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলমগীর খান সাদেক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রকৌশলী শাহ আলম, ইউপি চেয়ারম্যান আপন মিয়া, আরিফুর রহমান, ফারুক পাঠান, শফিকুর রহমান, শহিদ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, প্রদীপ গৌড়, সাংবাদিক সাব্বির হাসান, আইয়ূব খান, উপকার ভোগী ভারতী মুণ্ডা, লালন নায়েকসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31