ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (০৮ নভেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ৪ জন, বাগমারা থানা ৩ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ৬ জন ও চারঘাট মডেল থানা ৭ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, পুঠিয়া থানা পুলিশ মুন্টু শেখ (৫৯) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ এনামুল হক (৫২) এবং মাজদুল ওরফে মারিদুল (৩৫) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক চারঘাট থানা এলাকা হতে জীবন বিশ্বাস ওরফে সেলিম (৩৪) কে ৭ গ্রাম হেরোইন এবং ২০ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


