IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> গোমস্তাপুরের ৮ ইউনিয়নে ভোট আগামীকাল

গোমস্তাপুরের ৮ ইউনিয়নে ভোট আগামীকাল

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮৬টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। এবার ৮ ইউনিয়নের মধ্যে শুধুমাত্র গোমস্তাপুর ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৮৬টি ভোট কেন্দ্রে ১ লাখ ৮১ হাজার ৫৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ১৭৩ জন ও মহিলা ভোটার ৯১ হাজার ৩৭৩ জন।

এর মধে গোমস্তাপুর ইউনিয়নে ৩১ হাজার ৫৫৭ জন, বাঙ্গাবাড়ী ইউনিয়নে ১৯ হাজার ৮৭৭ জন, রাধানগর ইউনিয়ন ২৮ হাজার ৯৯২ জন, পার্বতীপুর ইউনিয়নে ২৭ হাজার ১৬০ জন, রহনপুর ইউনিয়নে ১৪ হাজার ৬৩৪ জন, বোয়ালিয়া ইউনিয়নে ২০ হাজার ৯০৭ জন, চৌডালা ইউনিয়নে ২৫ হাজার ৮২২ জন, আলিনগর ইউনিয়নে ১২ হাজার ৫৯৭ জন ভোটার রয়েছেন। নির্বাচনে ১ হাজার ৮৩২ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

৮টি ইউনিয়নে চেয়ারম্যন পদে ২৫ জন, সাধারণ ও ইউপি সদস্য পদে ২৭১জন এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সেরাজুল ইসলাম জানান, নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার প্রতিটি ইউনিয়নের ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিয়ে নির্বাচনী কর্মকর্তারা রওনা হয়েছে। ভোটর দিন বৃহস্পতিবার সকালে প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালেট পেপার তুলে দেয়া হবে। আচরণ বিধিসহ নির্বাচনের সার্বিক বিষয় দেখাশোনার জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে ৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31