IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজশাহী >> ডিসেম্বরে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’

ডিসেম্বরে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’

ধূমকেতু প্রতিবেদক : ডিসেম্বরে ঢাকার একটি অভিজাত হোটেলে প্রদান করা হবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’। ১৫তম এ আসরের প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ফাউন্ডেশন। এ অনুষ্ঠানে সংগীতে অসামান্য অবদানের জন্য ‘আজীবন সম্মাননা’ ছাড়াও এবার প্রদান করা হবে মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার। এ আসরের প্রকল্প পরিকল্পক ও পরিচালক ইজাজ খান স্বপন। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিকল্পক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফরিদা পারভীন, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী ও পরিচালক সুরাইয়া আলমসহ সংগীতের গুনীজনরা। সংবাদ সম্মেলনে ঐক্য ও চ্যানেল আইয়ের মধ্যে ‘মিউজিক অ্যাওয়ার্ড’ প্রদান সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চ্যানেল আই এর পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন অনুষ্ঠান প্রধান ইজাজ খান স্বপন এবং ঐক্য-এর পক্ষে স্বাক্ষর করেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী। চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের স্বাগত বক্তব্য পাঠ করেন অপু মাহফুজ।

টেলিফোনে অংশ নিয়ে এ মিউজিক অ্যাওয়ার্ডের সমৃদ্ধি কামনা করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এ সময় তিনি বলেন, বিশ্বের মহা বিপর্যয়ের সময়কালে চ্যানেল আই দূরের অন্ধকারে একটু আলো জ্বালিয়েছে, তা দেখে নতুন জীবনের হাতছানির আশার আলো দেখছি আমরা।

ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী বলেন, বৈশি^ক মহামারীর মধ্যে এই আয়োজন আজকের দিনটি অবশ্য চ্যানেল আই-ঐক্যের জন্য অবিস্মরণীয় সুন্দর ভালবাসার দিন। বৈশি^ক মহামারীর মধ্যেও চ্যানেল আইয়ের এই আয়োজন আমাদের মনকে প্রফূল্ল করেছে। শুদ্ধ সঙ্গীতের বিকাশে চ্যানেল আই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমরা এসএমই উদ্যোক্তা নিয়ে কাজ করি ঐক্য ফাউন্ডেশন। চ্যানেল আই ঐক্য মিউজিক এক সঙ্গে একত্রে কাজ করছে। সারা বাংলাদেশে ৮০ লক্ষ এসএমই উদ্যোক্তা একসঙ্গে কাজ করছে। উদ্যোক্তাদের তৈরী পণ্য ঐক্য ষ্টোরের মাধ্যমে বাজার জাত করণে ঐক্য ফাউন্ডেশন কাজ করছে। মুজিববর্ষে এই আয়োজন প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোক্তা তৈরীতে আন্তরিক ভূমিকা রাখছেন।

তিনি আরো বলেন, এ উদ্যোগের ফলে আমরা যে, পৃথিবীর সংগীতের আলোর দিশারীর অংশীদার হতে পেরেছি তার জন্য চ্যানেল আইকে সাধুবাদ জানাই।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন সঙ্গীতশিল্পী অনিকা রায় ও যন্ত্রশিল্পী গাজী আব্দুল হাকিম।

পুরস্করের ক্যাটাগরিগুলো হলো: শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোকসংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্র্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, উচ্চাঙ্গসংগীত ও উচ্চাঙ্গসংগীত যন্ত্র। গত বছর আজীবন সম্মাননা পেয়েছেন আধুনিক গানে রফিকুল আলম ও গণসংগীতে ফকির আলমগীর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31