IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> সিংড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

সিংড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টায় কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক নাইম হোসেন ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের সহ ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের অপর পক্ষ। আহত দুই ছাত্রলীগ নেতা গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল এর অনুসারী। তাঁরা অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। পরে তাঁরা ক্ষিপ্ত হয়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রওনক হাসান হারুনের মোটরসাইকেল ভাংচুর।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে উত্তপ্ত ছড়িয়ে পড়ে। পরে পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ও আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বুধবার দুপুরে পৌর ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাফসান এর নেতৃত্বে ৭ থেকে ৮ জন ধারালো অস্ত্র নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এক পর্যায়ে কলেজ এর সামনে ছাত্রলীগ নেতা নাইম হোসেন ও শফিকুল ইসলামের উপর হামলা চালানো হয়। ছাত্রলীগ নেতা নাইম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং আরেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলামকে পিটিয়ে আহত ফেলে রেখে যায় হামলাকারীরা। জানা যায় হামলাকারীরা ছাত্রলীগ নেতা রওনক হাসান হারুনের অনুসারী। আহতদের মধ্যে নাইম হোসেনকে নাটোর সদর হাসপাতাল ও শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল বলেন, ছাত্রলীগ নেতা হারুনের নেতৃত্বে কলেজের নিরীহ ছাত্রদের উপর হামলা দুঃখজনক। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রওনক হাসান হারুন বলেন, আমি এ হামলার সাথে জড়িত না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে দোষারোপ করা হচ্ছে। তাছাড়া ভিপি জুয়েল এর অনুসারীরা আমার মোটরসাইকেল ভাংচুর করেছে এবং আমার দোকানে হামলা করেছে। তবে মোটরসাইকেল ভাংচুরের বিষয়টি অস্বীকার করেছে সজিব ইসলাম জুয়েল।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31