IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ

মহাদেবপুরে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে প্রণোদনা ও পূণর্বাসন কর্মসূচির আওতায় ২০২১-‘২২ রবি মৌসুমে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি থেকে এসব বিতরণের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায়।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা মকিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ মাহবুবুর রহমান ধলু, জেলা আওয়ামীলীগ সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, কৃষি বিষয়ক সম্পাদক প্রভাত কুমার ব্যানার্জী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমূখ।

অনুষ্ঠানে ৪ হাজার জন কৃষকের মাঝে প্রণোদনায় গম চাষের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ভূট্টা চাষের জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, সরিষা চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, সূর্যমুখি চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, মসুর ডাল চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, খেসারি ডাল চাষের জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, চিনা বাদাম চাষের জন্য ১০ কেজি বীজ, ১ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, মুগ ডাল চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, পেঁয়াজ চাষের জন্য ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news