IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘জনগণের প্রত্যাশার একমাত্র জায়গা শেখ হাসিনা’

‘জনগণের প্রত্যাশার একমাত্র জায়গা শেখ হাসিনা’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের উদ্যোগে লক্ষীপুর মোড়ে “ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড” আইন করায় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। মিছিলটি লক্ষীপুর মোড় হতে শুরু হয়ে সিএন্ডবি মোড় দিয়ে আবার লক্ষীপুর মোড়ে এসে শেষ হয়।

সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

তিনি বলেন, বাংলাদেশের যেখানে ধর্ষণ হচ্ছে সেখানেই প্রশাসন ধর্ষকদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করছে। কোন ধর্ষক যাতে দলীয় লেবাস না পায় তার জন্য প্রধানমন্ত্রী হুশিয়ারি দিয়েছেন যে, তাদের কোন দল নাই, তারা সমাজের নিকৃষ্ট ব্যক্তি। ধর্ষণকারীদের সমাজ থেকে বের করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ধর্ষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবতজীবন কারাদন্ড ছিল। কিন্তু সাধারণ জনগণ এই ধর্ষকদের বিরুদ্ধে সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করে আইন করার দাবি তুলে। এই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মানবিক নেত্রী শেখ হাসিনা ধর্ষকদের সর্বোচ্চ মৃত্যুদন্ড করে আইন প্রণয়ন করেন। এই আইনকে অভিনন্দন জানিয়ে আমরা সমাবেশ ও মিছিল করেছি। যাতে সমাজের এই ধর্ষকরা এই রকম জঘন্য অপরাধে জড়িয়ে না পড়ে। আমাদের সমাজ এবং পরিবারের সদস্যদের মাঝে মা, বোন, মেয়ে, ভাগনী আছে। আমাদেরকে এই অপরাধ রোধ করার জন্য সচেতন হতে হবে এবং অন্যদেরও এই সামাজিক ব্যাধি থেকে বিরত থাকার জন্য বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দিক দৃষ্টি দিয়ে নারীদের দেখে। নারীদের সম্মানের জন্য অক্লান্ত কাজ করে যাচ্ছে। আমরাও নেত্রীর প্রতি শ্রদ্ধা রেখে সকল মা, বোনদের ইজ্জতের সহিত সম্মান দেখাব। এই বিষয় নিয়ে স্বাধীনতা বিরোধীরা ঘলা পানিতে মাছ শিকারের মত উসকানীমূলক বক্তব্য দিয়ে পরিবেশ অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। সচেতন নাগরিক সমাজ এই স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলের ষড়যন্ত্র প্রতিহত করবে।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব একেএম আতাউর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব বদরুজ্জান রবু, এ্যাড. মোকবুল হোসন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, আহসান-উল হক মাসুদ, সাবেক প্রচার সম্পাদক ও গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ধর্ম সম্পাদক মাওলানা সিরাত উদ্দিন শাহীন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান আক্তার, সাবেক শিক্ষা ও মানব সম্পাদক এমদাদুল ইসলাম মাস্টার, সাবেক সদস্য আক্কাস আলী, সাবেক দফরত সম্পাদক ফারুক হোসেন ডাবলু, সাবেক উপ-দফতর সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম, সাবেক উপ-প্রচার সম্পাদক আফজাল হোসেন বকুল, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সহ-সভাপতি ওবায়দুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক আজাদ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার সহ জেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ, জেলা যুবলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news