ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ২ জন, বাগমারা থানা ৩ জন, দুর্গাপুর থানা ৫ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ১ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ হাফিজুল ইসলামকে ১০০গ্রাম গাঁজাসহ আটক। দুর্গাপুর থানা পুলিশ সুজন ইসলামকে ০২গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


