IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘পৃথিবী ও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা’

‘পৃথিবী ও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা’

ধূমকেতু নিউজ ডেস্ক : অনেক দরকষাকষি, নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে পৌঁছে দৌড়ঝাঁপ- সবশেষে একটি চুক্তি। স্কটল্যান্ডের গ্লাসগোতে এভাবেই শেষ হয়েছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন।

সম্মেলনের শেষ মুহূর্তে যে চুক্তিটি হয়েছে, তাকে অনেকে বলছেন ‘মন্দের ভালো’। কিন্তু জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্বব্যাপী আন্দোলনকারীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, এ চুক্তি ‘পৃথিবীর ও এর মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

বিশ্বের প্রায় ২০০ দেশ এ চুক্তিতে সই করেছে। তাদেরকে করতালি দেয়া হচ্ছে এ কারণে যে তারা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার প্রাক শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখতে কার্বন গ্যাসের নির্গমন কমিয়ে রাখার সম্ভাবনাকে বাঁচিয়ে রেখেছেন।

চুক্তির আগে বিবাদ বাধে এ কয়লা নিয়েই। ভারত, চীনের মতো দেশগুলো কয়লার ব্যবহার কমানোর পক্ষে সম্মতি দিয়েছে; কয়লার ব্যবহার বাদ দিতে রাজি হয়নি তারা।

বলা বাহুল্য, কয়লা এবং জ্বীবাশ্ম জ্বালানী থেকে নিসৃত কার্বন ডাই অক্সাইডই প্রধান গ্রিনহাউস গ্যাস, যা দ্রুত গতিতে বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়ে চলেছে।

এ চুক্তিতে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বিষয়ে কি আছে? কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, উন্নত দেশগুলো জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুন্নত দেশগুলোকে আর্থিক সহায়তা দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে বিষয়ে চুক্তিতে সামন্যই উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নেতাবাচক ভূমিকা ছিল চোখে পড়ার মতো। তারা অনুন্নত দেশগুলোকে জলবায়ু ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে স্পষ্ট কোনো আর্থিক ঘোষণা চুক্তিতে উল্লেখে বিরত রাখতে তদবির করেছে।

তবে এ নিয়ে ভবিষ্যতে আলোচনার সুযোগ রেখেছে তারা। জলবায়ু পরিবর্তনে দায়ী কার্বন, মিথেনসহ গ্রিনহাউস গ্যাস নির্গমনে বিশ্বে শীর্ষে রয়েছে চীন, যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশগুলোই। কিন্তু গুরুতর সমস্যায় পড়ছে সমুদ্র উপকূলের স্বল্প আয়ের দেশগুলো।

এসব দেশের তালিকায় রয়েছে বাংলাদেশও। বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে বাড়ছে নানা প্রাকৃতিক দুর্যোগও। সমুদ্রপৃষ্টের উচ্চতা বেড়ে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল।

তবে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এ চুক্তির সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘অনুমোদিত খসড়াটি একটি আপোষ।’ তিনি বলেন, ‘এটাই যথেষ্ট নয়। জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের এক্ষুণি সময়।’

এ ছাড়া বিশ্বের কয়েকটি দেশের প্রতিনিধি বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। চুক্তি প্রসঙ্গে মালদ্বীপের পরিবেশ বিষয়ক মন্ত্রী অমিনাথ সাউনা বলেন, ‘অন্যদের জন্য যা ভারসাম্যপূর্ণ ও পূর্ণাঙ্গ, তা মালদ্বীপের জন্য কোনো কাজের নাও হতে পারে।’

জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক কেন্দ্রের পরিচালক সলিমুল হক গ্লাসগো চুক্তি নিয়ে সরাসরি তার বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি যতটুকু বুঝি, তাতে এটা ব্যর্থ।’

জলবায়ু আন্দোলনকারীরা এ চুক্তির বিরোধিতা করছেন। পরিবেশবাদী কর্মী গ্রিটা থুনবার্গ বলছেন, ‘ব্লাহ! ব্লাহ! ব্লাহ! ছাড়া আর কোনো অর্জন নেই।’

ওয়ার অন ওয়ান্ট নামের একটি সংগঠনের কর্মী আসাদ রহমান বলেন, এ চুক্তিটি ‘পৃথিবী ও এর মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news