ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৩ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শনিবার (১৩ নভেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৮ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৮ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১০৮ বোতল এ্যালকোহল, ১৮ গ্রাম হেরোইন ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


