ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দলের ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা সৈনিক দলের আয়োজনে রোববার বিকেলে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
রাণীনগর উপজেলা সৈনিক দলের সভাপতি পাভেল রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু।
প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এছাহক আলী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান ভিপি জাপান, কেন্দ্রীয় সৈনিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু সরদার ছনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মেজবাউল হক লিটন, মাহমুদুল হাসান মধু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, ফরহাদ আলী মন্ডল, সদস্য আমিনুল হক টুটুল।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি, উপজেলা সাইবার ফোর্সের সভাপতি শামীম হোসেন, উপজেলা সৈনিক দলের সাধারণ সম্পাদক সেলিম হোসেন, প্রচার সম্পাদক মোমিন আলী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


