ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ৪ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ৫ জন, পুঠিয়া থানা ৮ জন, চারঘাট মডেল থানা ৬ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ২১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ হারুন বাবু (৩৪) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে। তানোর থানা পুলিশ মহির উদ্দীন (৪৪) কে ১.৯০গ্রাম হেরোইনসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ ছালাম মন্ডল (৬৫) কে ১০লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ আঃ মতিন (২৫) কে ৫০গ্রাম গাঁজা, নাসির আলী (৩৫) ও রাকিব আলী (২৩) কে ২০পিচ ইয়াবাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক চারঘাট থানা এলাকা হতে আব্দুস ছালাম (৩৪) কে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


