IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> আড়ানী ইউপির চেয়্যারমান হিসেবে সামরুলকে যোগ্য ভাবছেন আ.লীগ নেতারা

আড়ানী ইউপির চেয়্যারমান হিসেবে সামরুলকে যোগ্য ভাবছেন আ.লীগ নেতারা

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউপি নির্বাচনে চেয়্যারমান হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামরুল হোসেনকে যোগ্য মনে করছেন আওয়ামী লীগের নেতারা। জনপ্রিয়তার বাহক, দ্বায়িত্বশীল রাজনৈতিক নেতা ও শিক্ষিত ব্যক্তি হিসেবে ইউপির সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করছেন তারা।

আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিদুজ্জামান শাহিদ বলেন, অনেক আগে থেকে অধ্যক্ষ সামরুল হোসেন নির্বাচনে মাঠে সক্রিয় থেকে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক ভাবে শক্ত অবস্থানে থেকে দলীয় ভূমিকা পালন করেন। তিনি একজন শিক্ষিত অধ্যক্ষ মানুষ, তিনি আড়ানী ইউপির চেয়্যারমান নির্বাচিত হলে এলাকার উন্নয়নসহ ইউপির যর্থাযথ সেবা প্রদান করতে পারবেন বলে আমি মনে করছি।

বাঘা পৌরসভার প্যানেল মেয়র ও যুবলীগের সহ সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বলেন, আমরা প্রতিমন্ত্রীর প্রতিনিধিত্ব করছি, সামরুল একজন সত্য ব্যক্তি। যদি দল তাকে মনোনীত করেন। তাহলে আমরা তার হয়ে নির্বাচনী মাঠে ভূমিকা রাখবো, তাকে বিপুল ভেটে চেয়্যারমান হিসেবে নিবার্চিত করবো।

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির বলেন, সামরুল হোসেন একজন সামাজিক মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি, অধ্যক্ষ মানুষ, তিনি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা। আমি মনে করি, তিনি একজন ভালো মানুষ। তবে আমরা দলীয় মনোনয়ন আগ্রহী সকল প্রার্থীদের নাম কেন্দ্র পাঠিয়েছি, যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী নৌকা প্রতিক দিয়ে মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি।

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু বলেন, আমার দ্বায়িত্বের জায়গা থেকে এ মূহূর্তে মন্তব্য করতে পারছিনা। শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে আমি তার জন্যে, দলের স্বার্থে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে মাঠে কাজ করবো।

আড়ানী ইউপির আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়্যারমান পদ-প্রার্থী অধ্যক্ষ সামরুল হোসেন বলেন, আমি আওয়ামী লীগের আর্দশ বুকে ধারণ করে দলীয় নেতাকর্মীদের সাথে সাদৃশ্য রেখে রাজনিতি করি। জনগণের সাথে আমার আমার ভালো সম্পর্ক, তাদের সেবা প্রদানের লক্ষ্যে চেয়্যারমান পদে নির্বাচন করবো। সকল দিক থেকে বিবেচনা করে এবার আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিবে। আমি চেয়্যারমান নিবার্চিত হয়ে শিক্ষার আলোতে সাজাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজে সেবা দেওয়ার চেষ্টা করবো । এর জন্যে প্রশিক্ষণের মাধ্যমে এর সুফল নিশ্চিত করে ঘরে ঘরে সঠিক সেবা পৌছে যাবে, আড়ানী ইউপির দোয়ার সকলের জন্যে সর্বদা খোলা থাকবে, সকলেই নাগরিক সেবা পাবেন ইনশাআল্লাহ।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে ৪র্থ ধাপে বাঘা উপজেলার আড়ানী ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31