IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> মান্দায় ভোটারকে পেটানোর অভিযোগ প্রার্থী সুমনের বিরুদ্ধে

মান্দায় ভোটারকে পেটানোর অভিযোগ প্রার্থী সুমনের বিরুদ্ধে

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মৎস্যজীবী পল্লীর দুই নারীসহ চার ভোটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ভারশোঁ ইউনিয়নের নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, নৌকায় ভোট দিতে অপরাগতা প্রকাশ করায় চেয়ারম্যান নিজের হাতেই তাঁদের মারধর করেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের সগুনিয়া গ্রামে মারধরের এ ঘটনা ঘটে।

মারধরে আহতরা হলেন, সগুনিয়া গ্রামের আব্দুল গফুর (৫০), হালিমা বেগম (৪৫), খতিব সরদার (৩০) ও সায়েরা বিবি (৫০)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সগুনিয়া গ্রামের বাসিন্দা খোদাবক্স সরদার জানান, রোববার সন্ধ্যার পর সগুনিয়া গ্রামের মোড়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী সুমনের বৈঠক ছিল। রাত ৮টার দিকে দলবল নিয়ে সুমন সেখানে উপস্থিত হন। এ সময় গ্রামের আব্দুল গফুরের নিকট ভোট প্রার্থনা করলে তিনি স্বতন্ত্র প্রার্থী আলতাজ উদ্দিনকে ভোট দেওয়ার কথা জানান। এতে সুমন ক্ষিপ্ত হয়ে তাঁকে মারপিট শুরু করেন। তাঁকে বাঁচাতে স্ত্রী হালিমা বেগম, ছেলে খতিব সরদার ও ভাবি সায়েরা বিবি এগিয়ে তাঁদেরও পিটিয়ে জখম করা হয়।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান প্রার্থী সুমনের ক্যাডার বাহিনি রামদা, লাঠি-সোটাসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে রোববার রাতে গ্রামটিতে তান্ডব চালান। এ সময় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চেয়ারম্যান সুমন তাঁর ক্যাডার বাহিনি নিয়ে বলাক্ষেত্র সুইসগেট এলাকায় মৎস্যজীবীদের বেশ কয়েকটি নেট জালসহ বসবাসের একটি অস্থায়ী ঘর ও আসবাসপত্র আগুনে পুড়িয়ে দেয়। বিভিন্ন প্রজাতির অন্তত তিন মণ মাছ লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মৎস্যজীবীরা।

ভারশোঁ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সগুনিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান আলী জানান, গ্রামের আব্দুল গফুরসহ কয়েকজনকে মারধর করেছে নৌকার প্রার্থী সুমন। এ সময় তাঁর ক্যাডার বাহিনির সশস্ত্র তান্ডবে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটারদের মারধর ও গ্রামে আতঙ্ক ছড়ানো সঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

মৎস্যজীবী আতাউর রহমান বলেন, রাত ৯টার দিকে চেয়ারম্যান সুমনের বাহিনি সুইসগেট এলাকায় এসে কয়েকটি নেটজালসহ তাঁদের থাকার অস্থায়ী ঘর আগুনে পুড়িয়ে দেয়। এ সময় ভয়ে নৌকাতে চড়ে তাঁরা নদীর ওপারে চলে যান। পরে সুমনের লোকজন বিভিন্ন প্রজাতির অন্তত ৩ মণ মাছ লুট করে চলে যায়।

ভারশোঁ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আলতাজ উদ্দিন অভিযোগ করে বলেন, আমার কর্মি ও ভোটারদের দফায় দফায় মারধর ও বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন নৌকার প্রার্থী সুমন ও তাঁর লোকজন। গত ৭ নভেম্বর সন্ধ্যায় পাকুড়িয়া শহীদ বাজার এলাকায় দুই কর্মিকে পিটিয়ে জখম করেছে তাঁর ক্যাডার বাহিনি। ভোটারদের কেন্দ্রে না যেতেও ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ প্রসঙ্গে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ‘সগুনিয়া গ্রামে ভোটের প্রচারণা করতে গেলে গ্রামবাসী আমাকেসহ কর্মিদের অবরুদ্ধ করে রাখেন। সংবাদ পেয়ে অন্য এলাকা থেকে কর্মিরা গিয়ে আমাদের উদ্ধার করে নিয়ে যান। ভোটারদের মারধর, মৎস্যজীবীদের জাল পোড়ানো, মাছ লুট ও গ্রামে তান্ডব চালানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, গ্রামবাসী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31