IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের তুলনায় বাড়েনি ধানের দাম

মহাদেবপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের তুলনায় বাড়েনি ধানের দাম

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের তুলনায় ধানের দাম তেমন বাড়েনি বলে দাবি করেছেন উত্তারাঞ্চলের শস্যভান্ডার খ্যাত নওগাঁর মহাদেবপুর উপজেলা চালকল মলিকরা।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা চালকল মালিক গ্রুপের নিজস্ব মিলনায়তনে গ্রুপের অষ্টম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দানকালে বক্তারা এই দাবি করেন। খাদ্যে উদ্বৃত্ত এই উপজেলায় অটো ও সাধারণ মানের চারশ’র বেশি চালকল রয়েছে।

সভায় সভাপতির বক্তব্য দানকালে গ্রুপের সভাপতি ও খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন বলেন, ‘গত ৫ বছরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, ধান চালের দাম সেভাবে বাড়েনি। সার, বীজ, কীটনাশক, পানি প্রভৃতির মূল্য বাড়ায় সাধারণ কৃষকরা ধান বিক্রি করে তেমন একটা লাভ করতে পারেন না। বাজারে ধানের সরবরাহ কম থাকায় মিলারদেরকে প্রতিযোগিতামূলক দামে ধান কিনতে হয়। বর্তমানে মোটা কাঁচা ধান মণপ্রতি এক হাজার টাকা থেকে এক হাজার ২০টাকা। এই দামে ধান কিনে মিলারদের লস স্বীকার করে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করতে হয়। এতকিছুর পরেও ধানের দামে সামান্য ওঠানামা হলেই সাংবাদিকেরা নিগেটিভ নিউজ করা শুরু করেন।’

গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি বলেন, ‘সরকার বিভিন্ন খাতে প্রণোদনা দিচ্ছেন। চামড়াসহ বিভিন্ন শিল্পে ধস নামার পর সরকার সেসব শিল্পে ঋণ গ্রহিতাদের ঋণ আদায় স্থগিত রেখে প্রণোদনা দিচ্ছেন। কিন্তু চালকল মালিকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাদের নামে একের পর এক মামলা দেয়া হচ্ছে। কিছু হলেই মালিকদের লাইসেন্স বাতিল করা হচ্ছে।’ তিনি বাস্তবতার নিরিখে এই শিল্পে সরকারি সহযোগিতার দাবি জানান।

গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক তরফদারের সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল জব্বার, কোষাধ্যক্ষ সেলিম উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল খালেক, সদস্য ও ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র, আয়নুল ইসলাম, কামরান মালিক খান, আনিছুর রহমান, মহাদেবপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।

শেষে গ্রুপের নিজস্ব ভবনে কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news