IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের যৌথ সামরিক মহড়া’

‘আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের যৌথ সামরিক মহড়া’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সামরিক মহড়া এমন সময় বেড়েছে যখন বিশ্লেষকরা মনে করছেন, এসব মহড়া থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে অব্যাহত হুমকি ও নিজ নিরাপত্তা নিয়ে ইসরাইল খুবই চিন্তিত।

ইসরাইল গত অক্টোবরে ১২ দিন ধরে নাকাব মরুভূমিতে আরো কয়েকটি দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে যা শেষ হয় ২৮ অক্টোবর। ওই যৌথ মহড়ায় প্রায় এক হাজার সেনা, ৬০টির বেশি যুদ্ধ বিমান অংশ নিয়েছে। এই মহড়ার দুই সপ্তাহ পর গত বুধবার ১০ নভেম্বর থেকে আবারো ইসরাইল আন্তর্জাতিক পানিসীমায় নৌমহড়া শুরু করে এবং তা পাঁচ দিন পর্যন্ত চলে। এ মহড়ায় ইসরাইল ছাড়াও যুক্তরাষ্ট্র, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতও অংশ নিয়েছে। ইসরাইলি কর্মকর্তারা মনে করেন, তাদের এসব সামরিক মহড়ার উদ্দেশ্য হচ্ছে সম্ভাব্য হুমকি মোকাবেলায় নিজের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করা।

পর্যবেক্ষকরা বলছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে ইরান সমর্থক প্রতিরোধকামী সশস্ত্র গ্রুপগুলোকে প্রধান হুমকি মনে করে ইসরাইল। ইসরাইলি কর্মকর্তাদের দাবি চলমান এসব মহড়ার উদ্দেশ্য প্রতিরোধকামীদের পক্ষ থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলা করা। ইসরাইলি সেনাবাহিনীর প্রধান অভিব কুখাবি বলেছেন, হুমকি মোকাবেলায় তাদের সেনারা কাজ করে যাচ্ছে এবং এসব হুমকি ইরান কিংবা ফিলিস্তিনি যাদের পক্ষ থেকেই আসুক না কেন তার শক্ত জবাব দেয়া হবে। তিনি এমন সময় এ কথা বললেন যখন এটা সবারই জানা আছে যে এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলো কখনই ইসরাইলের বিরুদ্ধে আগাম হামলা চালায়নি বরং ইসরাইলই সবসময় আগে হামলা চালিয়েছে। এ অবস্থায় ইসরাইলের সামরিক মহড়ার উদ্দেশ্য যতটা না প্রতিরোধ তারচেয়ে বেশি রাজনৈতিক ও শক্তি প্রদর্শন।

এদিকে ইরানের সেনাবাহিনী সম্প্রতি ‘জুলফিকার ১৪০০’ এবং এর কিছুদিন আগে ‘খাইবার বিজয়ী’ নামে দুটি বিশাল সামরিক মহড়া চালিয়েছে। ধারনা করা হচ্ছে, ইসরাইলের সামরিক মহড়াগুলো ইরানের সামরিক মহড়ারই পাল্টা প্রতিক্রিয়া মাত্র। ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারনুত একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, আমেরিকা, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের যৌথ সামরিক মহড়ার উদ্দেশ্য হচ্ছে ইরানকে আমাদের শক্তি সম্পর্কে বার্তা পৌঁছে দেয়া।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কয়েকটি আরব দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে ইসরাইল আসলে এ অঞ্চলে নিজের রাজনৈতিক প্রভাব তুলে ধরার চেষ্টা করছে যাতে অন্য সব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ সুগম হয়। আমিরাত ও বাহরাইন গত বছর সেপ্টেম্বর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকিকরণের চুক্তি সই করে। ধারণা করা হচ্ছে, দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে আরব দেশগুলো যতটুকু না উপকৃত হবে তার চেয় অনেক বেশি উপকৃত হবে ইসরাইল। কেননা এতে করে ইসরাইল প্রতিরোধ শক্তিগুলোর মোকাবেলায় রাজতান্ত্রিক আরব সরকারগুলোকে কাছে পাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news