IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে স্কুলের কাছে গুলি

যুক্তরাষ্ট্রে স্কুলের কাছে গুলি

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি হাই স্কুলের কাছে গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার এই ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।

কলোরাডো অঙ্গরাজ্যের অরোরার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সেন্ট্রাল হাই স্কুলের কাছে একটি পার্ক থেকে তাদের কাছে ফোনকল আসে। অরোরা পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তারা পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। এদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

তবে সন্দেহভাজন হামলাকারীর বিষয়ে এখনও কিছু জানা যায়নি বলে এক টুইট বার্তায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনা স্কুলের ভেতরে না ঘটলেও নোম পার্কের উত্তর দিকে ঘটেছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলে ওই পার্কের কিছু ফুটেজ প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে আইন প্রয়োগকারী কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।

কলোরাডো অঙ্গরাজ্যে বন্দুক নিয়ে হামলা বা সহিংসতার ঘটনা নতুন নয়। এর আগেও সেখানে এ ধরনের ঘটনা ঘটেছে। মার্কিন ইতিহাসে সবচেয়ে কুখ্যাত দুটি হামলার ঘটেছে ওই অঙ্গরাজ্যে।

১৯৯৯ সালে কলাম্বিন হাই স্কুলে দুই কিশোরের গুলিতে তাদের ১২ সহপাঠী এবং এক শিক্ষক নিহত হন। এরপর ২০১২ সালে ভারি অস্ত্রধারী এক ব্যক্তি অরোরার একটি মুভি থিয়েটারে ঢুকে ১২ জনকে হত্যা করেন।

চলতি বছরের মার্চে এক বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31