IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> খেলা >> আজ পয়েন্ট পেলেই ফাইনালে বাংলাদেশ

আজ পয়েন্ট পেলেই ফাইনালে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : চারজাতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারবে তো বাংলাদেশ? উত্তর মিলবে মঙ্গলবার। স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে এক পয়েন্ট পেলেই সেই প্রত্যাশা পূরণ হবে জামাল ভূঁইয়াদের। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায় শুরু হবে ম্যাচটি। নূন্যতম ড্র করতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। তবে কোচ মারিও লেমোস শ্রীলংকার বিপক্ষে জয়ই চান।

যে কোনো টুর্নামেন্টেই র‌্যাংকিং আর সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারেই ঠিক করা হয় কোন দল ফেবারিট। কিন্তু শ্রীলংকায় অনুষ্ঠিত চার জাতির এই টুর্নামেন্টে সব হিসাব-নিকাশই বদলে দিয়েছে দলগুলোর ফলাফল। চার দলের মধ্যে র‌্যংকিংয়ে সব চেয়ে এগিয়ে মালদ্বীপ (১৫৬ তম)। বাংলাদেশের অবস্থান ১৮৭ তম। সিশেলস ১৯৯ এবং সব শেষে শ্রীলংকা ২০৪তম স্থানে। কিন্তু এই টুর্নামেন্টে পিছিয়ে থাকা সিশেলসের বিপক্ষে ১-১ গোলের ড্র করলেও শক্তিধর মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলের জয়ে চার পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

সমান পয়েন্ট সিশেলসেরও। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে স্বাগতিক শ্রীলংকা নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলে মালদ্বীপের সঙ্গে ৪-৪ গোলের ড্র করে এখনো আশা বাঁচিয়ে রেখেছে ফাইনালের। সে জন্য কাল তাদের জিততে হবে। দুই ম্যাচে মালদ্বীপেরও এক পয়েন্ট।

তারপরও তাদের এখনো সম্ভাবনা আছে ফাইনাল খেলার। মঙ্গলবার সিশেলসকে হারাতে পারলে। তবে চার দলের মধ্যে সব থেকে সুবিধাজনক অবস্থানে জামাল ভূঁইয়ারাই। মঙ্গলবার গ্রুপের শেষ দুই ম্যাচেই নির্ধারণ হবে কোন দুই দল খেলবে ফাইনালে। বাংলাদেশ ড্র করলে হবে ৫ পয়েন্ট। আর জিততে পারলে তো কথাই নেই।

ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের পর্তুগিজ কোচ মারিও লেমোস বলেন, ‘শুরু থেকেই বলে আসছি প্রত্যেকটি ম্যাচই ভিন্ন। শ্রীলংকা দল হিসেবে খুবই ভাল। মালদ্বীপ ও সিশেলস ম্যাচটিও হবে ভিন্ন। এই ম্যাচের জন্য আমরা অন্যরকম প্রস্তুতি নিয়েছি। এটা আমাদের শেষ ম্যাচ। ফাইনালে যেতে হলে আমাদের পয়েন্ট প্রয়োজন। তবে জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা।’

পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। দুই দল এর আগে ১৭ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে ১১ টি হেরেছে ৪ টি। দুই দল ড্র করেছে দুইটি। সবশেষ সাফ চ্যাাম্পিয়নশিপেও শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়েছিল লাল সবুজরা। তবে এর আগে ২০১৮ সালে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারায় শ্রীলংকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31