ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে ২৪শে নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ বড়াইগ্রাম উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন, নাটোর-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।
উপজেলার বনপাড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান কোবির, সদস্য আবু হেনা মোস্তফা কামাল, মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আত প্রমুখ।


