IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> রাজনীতি >> উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের নৌকা প্রতীক চান মেহেদী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের নৌকা প্রতীক চান মেহেদী

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরের এনায়েতপুর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীক চান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাবা এনায়েতপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মিরাজ উদ্দীন মিঞা। তিনি স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচনে বিপুল ভোটে এনায়েতপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে আরো ৩ বার নির্বাচিত হয়ে প্রায় ১২ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হন মেহেদী হাসান মিঞা। এরপর ২০১৬ সালের নির্বাচনে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়ে অদ্যাবধী সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিজস্ব অর্থায়নে আত্রাই নদীর সাড়ে ১২ কিলোমিটার বাঁধ সংস্কার।

মহামারী করোনাকালীন সময়ে সবচেয়ে দীর্ঘ সময় ধরে মানবতার ঘর থেকে প্রায় ৭ হাজার মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেন। নৌকা প্রতীক পেয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক ও দুর্ণীতিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, খুব দ্রæত যেন জনসাধারণ সেবা পান সে ব্যবস্থা করবেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা করাসহ সব সময় জনগণের পাশে থেকে সেবা করে যেতে চান।

ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, মেহেদী হাসান মিঞা’র বিকল্প নৌকার কান্ডারী কেউ নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র ইউনিয়নের ভোটারগণ আবারও মেহেদী হাসান মিঞাকে বিপুল ভোটে জয়লাভ করাবেন।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাউসার আলী সরকার ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ইউপি নির্বাচনকে ঘিরে নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে। তারাও মেহেদী হাসান মিঞাকে ভোট দিয়ে আবারও চেয়ারম্যান হিসেবে পেতে চান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930