IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটক
Home >> খেলা >> ইতিহাস গড়লেন দেশের তিন আরচার

ইতিহাস গড়লেন দেশের তিন আরচার

ধূমকেতু নিউজ ডেস্ক : এশিয়ান আরচারিতে প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকি, নাসরিন আক্তার ও বিউটি রায়।

বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর ৫ম দিনে বুধবার প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। এশিয়ান আরচারিতে বাংলাদেশের প্রথম পদক।

সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তিন আরচার দিয়া-নাসরিন-বিউটি।

প্রথম পদক জয়ের পর দিয়া বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস ছিল যে, আমরা পারব, আমাদের তিন জনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। আমরা অনেক খুশি যে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত আসরে এই প্রথম ব্রোঞ্জ মেডেল এলো। আপনারা জানেন যে আমরা ফাইনালে গেছি এবং তিন জনের হাতেই ব্রোঞ্জ মেডেল উঠলো।’

উল্লেখ্য, এর আগের দিন মিশ্র দলগত ইভেন্টে রুবেলের সঙ্গে ফাইনালে উঠেছে দিয়া।

বিউটি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ম্যাচের আগে যখন অনুশীলন করছিলাম তখন আমার চেস্ট গার্ডে সমস্যা হচ্ছিল তখন কোচের দিকে তাকিয়েছিলাম। কোচ আমাকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, এখনো সময় আছে। চেস্ট গার্ড চেঞ্জ করে আবার মারো। আত্মবিশ্বাস কোচের কাছ থেকেই আমরা পাই, কোচ সাহস না দিলে আমরা সাহস হারিয়ে ফেলি। কোচের মুখ দেখলেই আসলে আমরা বুঝতে পারি যে, ভাল করব ও সাফল্য অর্জন করব।’

নাসরিন বলেন, ‘আমরা এই প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জিতলাম। আমরা টানা এক বছর অনুশীলন করেছি, কোন ছুটিতে ছিলাম না। শুধু ম্যাচ আর অনুশীনে নজর দেওয়ায় এখানে তিন জনই ভাল করতে পেরেছি।’

শুক্রবার সকালে মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে কোরিয়ার বিপক্ষে সোনার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news