IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুরতত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ‘আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে’সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিলজয়পুরহাটে ছেলের হাতে বাবা খুন, মা বোন গুরুতর আহতঈদ উল ফিতর ঘিরে বাগমারায় জমজমাট পোশাকের বাজারপবায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ও মানবসেবা অভিযানের ঈদ সামগ্রী বিতরণমার্কিন রণতরি আব্রাহাম লিংকন অকেজো, ইরানবাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিল
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেওয়া হয়েছে’

‘সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেওয়া হয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সন্তোষে মজুলম জননেতা মওলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বিবৃতিতে বলেছেন, বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রুপে আত্মপ্রকাশ করেছে। গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে।

বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এই হামলা হয় দাবি করে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, বুধবার টাঙ্গাইলে আওয়ামী লীগ সশস্ত্র সন্ত্রাসীরা ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডেরই একটি ঘৃণ্য বহিঃপ্রকাশ। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা এই হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জনগণ বিশ্বাস করে।

মির্জা ফখরুল আরও বলেন, সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। যেহেতু সরকারের জনসমর্থন নেই, তাই ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী নীতিকেই অবলম্বন করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728