ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই সন্তানের জননী এক গৃহবধু (২০) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে গত মঙ্গলবার গোমস্তাপুর থানায় একটি এজহার দিলেও পুলিশ এজহারটি এখনও মামলা হিসেবে গ্রহণ করেনি।
থানায় দায়ের করা এজহার সূত্রে জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের ছোট কায়েমপুর গ্রামের ওই গৃহবধু গত সোমবার গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী মৃত মোন্তাজ আলীর ছেলে খাইরুল (৩৫) তার অজ্ঞাত সহযোগীকে নিয়ে তার হাত-পা ও মুখ বেধেঁ পালাক্রমে ধর্ষণ করে। তার গোঙানির শব্দ পেয়ে তার স্বামী তাঁকে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। পরে স্বজনরা তাঁকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে গত মঙ্গলবার গোমস্তাপুর থানায় একটি এজহার দায়ের করেছেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


