IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> চেয়ারম্যান হিসাবে ভোলাকেই দেখতে চাই চৌগ্রাম ইউনিয়নবাসী

চেয়ারম্যান হিসাবে ভোলাকেই দেখতে চাই চৌগ্রাম ইউনিয়নবাসী

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসির) তফসিল ঘোষণা অনুযায়ী চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর অনুষ্টিত হবে দেশের ৮৪০ টি ইউপি নির্বাচন যার মধ্য রয়েছে সিংড়া উপজেলার ১২ টি ইউনিয়ন। এই উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন চৌগ্রাম ইউনিয়ন।

২০১৬ সালের ২৮ মে চৌগ্রাম ইউনিয়নবাসী নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বর্তমান চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলাকে নির্বাচিত করেন।

জাহেদুল ইসলাম ভোলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে চৌগ্রাম ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করেছেন। চৌগ্রাম ইউনিয়নের মানুষের সুঃখে, দুঃখে পাশে থেকেছেন। চৌগ্রাম ইউনিয়নের রাস্তা ঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, ব্যাপক উন্নয়ন করেছেন। বয়স্ক ভাতা, বিধবা বাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা ইউনিয়নের প্রতেকটি গ্রামে মাইকিং করে সুষমও বণ্টন করেছেন।

চৌগ্রাম ইউনিয়নের মানুষের কাছে জাহেদুল ইসলাম ভোলা একজন ক্লিন ইমেজের মানুষ।

চেয়ারম্যান ভোলা চৌগ্রাম ইউনিয়নের মাদক এবং জুয়া একবারে নির্মূল করেছেন আর এসব কারণেই চৌগ্রাম ইউনিয়নের মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

তাই চৌগ্রাম ইউনিয়নের জনগণ আবারও পুনরায় চেয়ারম্যান হিসাবে জাহেদুল ইসলাম ভোলাকেই দেখতে চাই।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সহ সভাপতি আব্দুর রাজ্জাক খান বলেন, জাহেদুল ইসলাম ভোলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে ইউনিয়নের রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন, চৌগ্রাম টু কালিগন্জ রাস্তা ছিলো সন্ত্রাসীদের দখলে কিন্তু চেয়ারম্যান ভোলার ভয়ে সন্ত্রাসীরা গর্ত ঢুকে গেছে এবং জনগণ নিরভয়ে চলাফেরা করছে। চৌগ্রাম ইউনিয়নে এত বড় জনবান্ধব চেয়ারম্যান এর আগে আমরা দেখিনি। আমরা চায় জাহেদুল ইসলাম ভোলা আবারও মনোনয়ন পাবে এবং নৌকা প্রতিক নিয়েই আবারও চেয়ারম্যান হবে।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির যে স্বপ্ন সিংড়া উপজেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করবে আমি তার লক্ষ্য চৌগ্রাম ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করেছি। আমি নিজেকে কখনও চেয়ারম্যান মনে করিনি নিজেকে সবসময় জনগণের সেবক মনে করেছি, কোন অন্যায়ের সাথে কখনও আপোষ করিনি। জনগণ চাইলে আমি আবারও চেয়ারম্যান নির্বাচিত হবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31