IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> জাতীয় >> লিড নিউজ >> নির্বাচন নিয়ে কঠোর হুশিয়ারি : ইসি কবিতা খানম

নির্বাচন নিয়ে কঠোর হুশিয়ারি : ইসি কবিতা খানম

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার কবিতা খানম কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনে কোনো প্রার্থী অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করবেন না।নির্বাচনে সহিংতা হলে কেন্দ্র, প্রার্থিতা বাতিল এবং অনিয়মের সঙ্গে জড়িত হলে রিটার্নিং, প্রিসাইডিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এই হুশিয়ারি দেন।

ইসি কবিতা বলেন, নির্বাচনে সহিংতায় এ পর্যন্ত অনেক মায়ের বুক খালি হয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক তা নির্বাচন কমিশন আশা করে না। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তার সব ধরনের ব্যবস্থা করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ-বিজিবি ও র‌্যাব মোতায়েন থাকবে। নির্বাচনে অনিয়ম ঠেকাতে এবং অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ-উর রহমান এবং সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান। সভায় উপজেলার ৮টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী ইউপি চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪টি ইউনিয়নে ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের (নৌকা) মনোনীত ৪ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31