ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত আমিনুল ইসলাম জয়ের নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করার লক্ষে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন, লালপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
সভায় আগামী ২৮ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে সকলকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।


