IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ বাণিজ্যের শেষ কোথায়?

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ বাণিজ্যের শেষ কোথায়?

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : হঠাৎ করেই এমআরপি পাসপোর্টের রমরমা বাণিজ্য শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। পুরাতন এই পাসপোর্ট পেতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ছুটে আসছেন সাধারন মানুষ।

মোটা অংকের ঘুষের বিনিময়ে দেয়া হচ্ছে পুরানো প্রযুক্তির সেই মেশিন রিডেবল পাসপোর্ট। অথচ নিয়মানুযায়ী আবেদন করায় হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহক। টাকা নিয়েও দীর্ঘদিন পাসপোর্ট না পাওয়ার অভিযোগ ভুক্তোভোগীদের।

সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ করে যারা প্রবাসী তাঁদের জন্যই মূলত বেশি কার্য্যকর মেশিন রিডেবল পাসপোর্ট।

কারণ আবেদন করার পরেও ই-পাসপোর্ট পেতে অনেক দেরি হচ্ছে। এছাড়া ভোটার আইডি কার্ড এর সঙ্গে অনেক ক্ষেতে নামের গড়মিল থাকার কারনেও অনেকে ই পাসপোটের ঝামেলায় জড়াতে চাইনা। ফলেই তাঁরা মেশিন রিডেবল পাসপোর্ট ব্যবহার করতে হচ্ছে। নিজ জেলা রাজশাহীতে পাসপোর্ট না পেয়ে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য চাঁপাইনবাবগঞ্জে এসছেন বাঘা উপজেলার রোকেয়া খাতুন।

এজন্য অবশ্য দালাল চক্রকে দিতে হয়েছে মোটা অংকের ঘুষ। রোকেয়া খাতুন জানান, রাজশাহীতে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করা হয়। কিন্তু সেখানে প্রায় মাসখানেক কাগজপত্র জমা নিয়েও পাসপোর্ট না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ এসেছেন তিনি।

একই অবস্থা নারায়ণগঞ্জ জেলার আলাল আহমেদ, গোপালগঞ্জের আবুল কালাম রশিদ আহমেদসহ অন্যদের। দালাল চক্রের খপ্পড়ে পড়ে হাজির হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। তাঁরা জানান, নিজ এলাকা থেকে হয়রানী বাঁচতে চাঁপাইনবাবগঞ্জ এসেছেন পাসপোর্ট বানাতে।

তাঁরা বলেন, শুনেছি এখানে টাকা দিলে দ্রুত পাসপোর্ট পাওয়া যায়। তাই দালালের মাধ্যমে টাকা দিয়ে এসেছেন চাঁপাইনবাবগঞ্জ।

শিবগঞ্জ উপজেলার রুমেল আলী নামে এক ব্যক্তি জানান, দালাল চক্রকে পাশ কাটিয়ে নিজেই পাসপোর্টের আবেদন করায় বিগত ৩ বছর ধরে হয়রানির শিকার হচ্ছেন তিনি। তাঁকে এখনও দেয়া হয়নি পাসপোর্ট। তাঁর অভিযোগ প্রথম যেদিন পাসপোর্ট করার জন্য কাগজপত্র জমা দিতে আসেন, সেদিন স্থানীয় এক দালাল তাঁকে ঘেরে ধরে পাসপোর্ট তৈরি করে দেয়ার কথা বলে। এতে সম্মতি না দিয়ে কাগজপত্র জমা দেন রুমেল আলী। তাঁর অভিযোগ দালালের মাধ্যমে টাকা পয়সা না দেওয়ায় তাঁর পাসপোর্ট মিলেনি তিন বছর। তিনি পাসপোর্ট পেতে ঊধ্র্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই অবস্থা জেলা সদরের আমজাদ আলী, শহিদুল ইসলামসহ অনেকের। মোটা অংকের ঘুষ দেয়ার পরও মেলেনি কাঙ্খিত পাসপোর্ট।

তাঁরা জানান, সহকারী পরিচালক আর তার দুই সহযোগীর নেতৃত্বেই পরিচালিত হচ্ছে দালাল সিন্ডিকেট।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সদ্য বদলি হওয়া সহকারী পরিচালক আফজাল হোসেন দালাল সিন্ডিকেটের কথা স্বীকার করলেও ঘুষের লেনদেনের সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে অত্যাধুনিক প্রযুক্তির ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয় চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news