IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> প্রিন্সেস দিবা রূপে ফিরলেন নাদিয়া

প্রিন্সেস দিবা রূপে ফিরলেন নাদিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : নন্দিত নাট্যনির্মাতা কায়সার আহমেদ পরিচালিত একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত ‘বকুলপুর’ ধারাবাহিক নাটকটি করোনার শুরুতে হঠাৎ করেই প্রচার বন্ধ হয়ে যায়। বেশ দর্শকপ্রিয়তা থাকাবস্থাতেই এই ধারাবাহিকটির প্রচার বন্ধ হয়ে যাবার কারণে অনেক দর্শকের মধ্যে ধারাবাহিকটি নিয়ে আগ্রহ রয়ে যায়। আবার কেউ কেউ ভেবেছিলেন আর হয়তো ‘বকুলপুর’ ধারাবাহিকটির নির্মাণও হবে না।

কিন্তু সবার ভাবনাকে মিথ্যে করে দিয়ে ‘বকুলপুর’ ধারাবাহিকটির আবারো নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল থেকে মানিকগঞ্জের মনোরম লোকেশনে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। এই ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় একটি চরিত্র ছিলো ‘প্রিন্সেস দিবা’। চরিত্রটিতে অভিনয় করতেন নাদিয়া আহমেদ। একই চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে ‘বকুলপুর রিটার্নস’ ধারাবাহিকে আাবারো অভিনয় করছেন নাদিয়া আহমেদ।

নাদিয়া আহমেদ বলেন,‘বকুলপুর ধারাবাহিক নাটকটি অল্প সময়ে এতো জনপ্রিয় হয়ে উঠেছিলো যে নাটকটি প্রচারের সময় থেকে প্রচার বন্ধ হবার পরও যখন যেখানে গিয়েছি, নাটকটির জন্য দর্শকের কাছ থেকে সাড়া পেয়েছি। সবাই জিজ্ঞেস করতেন এই নাটকটি আবার প্রচারে আসবে কী না নতুন করে। অবশেষে দর্শকের সেই কৌতুহল শেষ হচ্ছে। আমরা আবারো কাজ শুরু করেছি। আর কায়সার ভাই সম্পর্কে একটি কথাই শুধু বলবো, তিনি ভীষণ আবেগ দিয়ে প্রত্যেকটি দৃশ্যে সর্বোচ্চ মনোযোগ দিয়ে ধরে ধরে কাজ করেন। যে কারণে গল্পে এবং চরিত্রে শিল্পীর ইনভলবম্যান্ট’টা থাকে শতভাগ। ইউনিটে সবাই ভীষণ আন্তরিকতা নিয়ে আবারো কাজ করছি। আশা করছি বকুলপুর রিটার্নস’ও জনপ্রিয়তা পাবে।’
গতকালই তিনি ‘বকুলপুর রিটার্নস’-এর প্রথম লটের প্রথম দিনের কাজ শেষ করে রাজধানীর অদূরে পূবাইলে আজ সৈয়দ শাকিল পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘বোকা পরিবার’র শুটিং-এ অংশ নিয়েছেন।

এদিকে নাদিয়া আহমেদ আগামী ২৫ নভেম্বর রাজধানীতে একটি স্টেজ শো’তে পারফর্ম করবেন।

এছাড়াও নাদিয়া আহমেদ কায়সার আহমেদ’রই পরিচালনায় ‘অন্দর মহল’ নামক নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ করছেন। এতে একজন ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন নারীর ভূমিকায় তাকে দেখা যাবে বলে জানালেন নাদিয়া।

নাদিয়া অভিনীত সাম্প্রতিক সময়ের অন্যান্য ধারাবাহিক নাটকগুলো হচ্ছে সাজিন আহমেদ বাবুর ‘কর্পোরেট ভালোবাসা’, সোহাগ কাজীর ‘বউ বিরোধ’ ও জুয়েল শরীফের ‘পদ্মলোচন’। নাদিয়া আহমেদ তার সর্বশেষ জন্মদিনে ‘নাদিয়া আহমেদ অফিসিয়াল ফ্যান ক্লাব’ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31