ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : চতুর্থ ধাপে নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।
১নং বুড়ইল ইউনিয়ন বিভাজন প্রক্রিয়াধীন রয়েছে। এ কারণে চতুর্থ ধাপে এ ইউনিয়নে নির্বাচন হচ্ছে না।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে ২নং নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু, ৩নং ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারী, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান নান্টু ও ৫নং ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী।


