IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলপুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকা
Home >> রাজনীতি >> টপ নিউজ >> হঠকারিতা করবেন না, অতীতে অনেক মূল্য দিতে হয়েছে : ফখরুল

হঠকারিতা করবেন না, অতীতে অনেক মূল্য দিতে হয়েছে : ফখরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : দলের নেতাকর্মীদের হঠকারিতা না করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে’ আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বন্ধুরা আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমাদের সামনে একটাই পথ। আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। আন্দোলনে আরও তীব্র করে সামনের দিকে বেগবান করতে হবে।

‘একটা কথা মনে রাখতে হবে, আমি আমার দলের ভাইবোনদের বলতে চাই- হঠকারিতা করবেন না। অতীতে অনেক হঠকারিতার জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে।’

তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করব এবং তাকে বিদেশে পাঠাব।’

এ সময় খালেদা জিয়ার মুক্ত এবং তাকে বিদেশে পাঠানোর দাবিতে কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা আগামী ২৪ নভেম্বর সব জেলা পর্যায়ে দলের নেতৃবৃন্দরা জনগণকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে। এরপরও বেগম জিয়াকে যদি মুক্তি না দেওয়া হয়, আরও কঠোর কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব।

বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার মানুষের জীবনকে দুর্বিষহ করে ফেলেছে। দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়েছে। তাই আজকে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমি অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি— আসুন একসঙ্গে গণতন্ত্রের নেত্রীকে এবং গণতন্ত্রকে মুক্ত করি এবং আগামী দিনে নিরপেক্ষ সরকারের মাধ্যমে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করি।

বিএনপি মহাসচিব বলেন, আজকেই এই সমাবেশই প্রমাণ করেছে- এ দাবি বাংলাদেশের ১৬ কোটি মানুষের নয়নের মনি বিএনপি চেয়ারপারসনকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এই সমাবেশ আরও প্রমাণ করেছে— এই সরকার কী ভয়ঙ্করভাবে আমাদের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে। আমাদের একটা সমাবেশের জায়গা পর্যন্ত দেওয়া হয় না। সব জায়গা কেড়ে নেওয়া হয়েছে।

এর আগে সমাবেশ কেন্দ্র করে সকাল ৮ থেকে ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রেসক্লাবে সমাবেত হন। মিছিল থেকে তারা খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে প্রেসক্লাবসহ এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে বিভিন্ন আইনশৃঙ্খলার বাহিনীসহ অতিরিক্তি পুলিশও মোতায়েন রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, খন্দকার মাশুকুর রহমান, সহজলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপি নেতা ইশরাক হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728