ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে কর্মীদের উপর হামলা, হুমকি ও নির্বাচনী ক্যাম্প ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন।
সোমবার দুপুরে জেলা শহরের একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন জানান, ‘তফসিল ঘোষনার পর থেকে এখন পর্যন্ত তাঁর ১৩টি নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও অগ্নিসংয়োগ এবং নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেন। নির্বাচনকে কেন্দ্রে করে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারেন এ জন্য ভয়-ভীতি; বিশেষ করে নারী ভোটারদের ভয়-ভীতি প্রর্দশন করা হচ্ছে। এ অবস্হায় আইন-শৃক্সখলা পরিস্হিতির উন্নতি ও নির্বাচনের সুষ্ঠ পরিবেশ তৈরির জন্য জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকতা এবং আইন-শৃক্সখলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এসব বিষয়ে নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্হা গ্রহন করেনি নির্বাচন অফিস। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে দ্রুত ব্যবস্হা নেওয়ার দাবিও জানান সামিউল হক লিটন । আগামী ৩০ ডিসেম্বর স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।


