IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে জমিজমা বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৭

মহাদেবপুরে জমিজমা বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৭

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে নারীসহ গুরুতর আহত হয়েছে ৭ জন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫টায় উপজেলার হাসানপুর গ্রামে।

এ ঘটনায় আহতরা হলেন, হাসানপুর গ্রামের মৃত কফিল উদ্দীনের পুত্র মমতাজ (৬৫), তার স্ত্রী ফিরোজা বেগম (৫৮), ছেলে ফিরোজ হাসান (৩৫), ফিরোজের স্ত্রী সাথী আক্তার (৩০), বারবাকপুর গ্রামের আসগর আলীর পুত্র মোহাম্মদ আলী (৩৫), বকাপুর গ্রামের ইছা মন্ডলের পুত্র আব্দুস সালাম (৫৫) ও মহিলা কলেজ পাড়ার কলিমুদ্দীনের পুত্র সাইফুল (২৪)।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় ওইদিন রাতেই সাথী আক্তার ও আব্দুস সালামকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফিরোজের অবস্থার অবনতি হওয়ায় পরদিন মঙ্গলবার দুপুরে তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

ভুক্তভোগী মোহাম্মদ আলী জানান, বিকেলে তারা তাদের জমির ধান দেখতে গেলে হাসানপুর গ্রামের মৃত হাতেম আলীর পুত্র হাবিবুর রহমান, হারুন, নাসির, খয়বর আলীর পুত্র নয়ন, মোজামের পুত্র পিন্টু, নাসিরের পুত্র রশিদুল, হাবিবুরের পুত্র ফয়সাল, মৃত আজিমুদ্দিনের পুত্র আবু বক্করসহ বেশ কিছু লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে।

উল্লেখ্য যে, গত ১৬ নভেম্বর ৫বিঘা জমির আতব ধানে কীটনাশক ছিটিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে মারপিটের এ ঘটনা ঘটায়।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দীন মাহমুদ জানান, এ ঘটনা তিনি শুনেছেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news