ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৫ জন, বাগমারা থানা ১ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ শ্রী অভিরাম (৫৫) কে ১০লিটার চোলাইমদ, আনন্দ বিশ্বাস (২৮) ও মামুন হোসেন(৩০) কে ৩০ লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ সানোয়ার হোসেন (৩৬) কে ৩০গ্রাম গাঁজা, ফিরোজ আলী(৩৫) ও আলাউদ্দিন মোল্লা(৪০) কে ২০গ্রাম গাঁজা, খাতেজান বিবি(৫৫) কে ৬০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


