IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবদলগাছীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভাকুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জকে ‘ডেঙ্গু রেড জোন’ঘোষণার দাবি চেম্বারের, বিশেষজ্ঞ দল পাঠানোর আহ্বানমার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনী
Home >> লাইফস্টাইল >> ৩০ পেরোলেই যা মানা জরুরি

৩০ পেরোলেই যা মানা জরুরি

ধূমকেতু নিউজ ডেস্ক : বয়সের সঙ্গে অনেক কিছু সামঞ্জস্য করে চলতে হয়। নিজের স্বাস্থ্যের যত্ন নেয়ার পাশাপাশি রূপচর্চাও নজর দিতে হবে।

জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে হবে। এ বয়সে আপনাকে কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে। কারণ আপনার যে ৩০ বছর পেরিয়ে গেছে।

২৫ বছরের পর থেকেই আমাদের শরীরজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য কোষের কর্মক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে। আর ৩৫ পেরোলেই ডিজেনারেশন প্রসেস যেন চরমে ওঠে।

শরীরে বয়সের ছাপ পড়তে শুরু করে, ত্বক তার সৌন্দর্য হারায়। সেই সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে। ফলে নানা রকম জটিল কঠিন রোগ শরীরে বাসা বাধে।

বয়স বাড়ার সঙ্গে শরীর দুর্বল হয়, কর্মক্ষমতা কমে যায়। তবে জীবনযাপনে কিছু নিয়ম মেনে চললে দীর্ঘদিন সুস্থ ও সুন্দর থাকা যায়।

আসুন জেনে নিই কী করবেন-

১. এ বয়সে কফি খাওয়ার অভ্যাস কমিয়ে ফেলুন। না হলে সেলের ডিজেনারেশন প্রসেস বেড়ে গিয়ে বয়সও বাড়বে লাগামহীনভাবে। তাই সুস্থ থাকতে কফি খাওয়া কমিয়ে ফেলুন।

২. অ্যালকোহলকে ‘না’ বলুন। এ সময় শরীরে ইনফ্লমেটরি রেসপন্স খুব বেশি থাকে। আর অ্যালকোহল শরীরের ভেতরে ইনফ্লমেশনের মাত্রা আরও বাড়িয়ে দেয়। ফলে শরীর ভাঙতে শুরু করে।

৩. এ সময় কলা খেতে পারেন। কারণ এই সময় যদি শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দেয়। তাই বয়স ৩০ পেরোলেই প্রতিদিন ডায়েটে কলা থাকাটা জরুরি।

৪. সময়মতো খাবার খেতে হবে। এতদিন অনিয়ম করলেও এখন থেকে সকাল-দুপুর-রাতের খাবার খেতে হবে সময়মতো।

৫. এ সময় পাতে রাখুন সবুজ শাকসবজি। বিশেষ করে পালংশাক। পালংশাক যত পারবেন, তত খাবেন। কারণ পুষ্টিতে ভরপুর পালংশাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল। তার মধ্যে ভিটামিন এ, বি২, সি, ই, কে, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিংক, কপার ও প্রোটিন; এগুলো তো আছেই।

৬. ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খান। হাড়ের মূল উপাদান হলো আমিষ, কোলাজেন ও ক্যালসিয়াম। আমাদের বয়স ৩০ বছর পার হলেই প্রাকৃতিক নিয়মেই হাড়ের ঘনত্ব ও পরিমাণ কমতে থাকে। হাড় দুর্বল ও ভঙ্গুর হতে শুরু করে। ফলে এই বয়সে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খাওয়া উচিত।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930