ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ৩ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ৫ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ এলিতা মার্ডি (৩৬) কে ৫লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিকুর (২৭) কে ৭০গ্রাম গাঁজা, এবার আলী (৩৫) কে ১৫গ্রাম গাঁজা, শ্রী সশী কুমার দাশ(২৪) ও জাকিরুল ইসলাম (২২) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ বাবুল হোসেন (৩০) কে ০৩গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, চারঘাট মডেল থানা পুলিশ বাহারুল সরদার (৩৭) কে ৫০পিচ ইয়াবা এবং সমিরুল ইসলাম(২৫) কে ০১গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ পান্না খাতুন(৩৫) কে ৯.৫গ্রাম হেরোইন এবং সাইদ মৃধা (৬২) কে ৫০০গ্রাম গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক বাচ্চু (২৫) কে ২৭গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


