IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> নৌকার জোয়ার ঠেকাতে অপপ্রচারের অভিযোগ

নৌকার জোয়ার ঠেকাতে অপপ্রচারের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের একটি হোটেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল।

আব্দুল জলিল বলেন, গত ২২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মোবাইলফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের কর্মী ও সর্মথকদের প্রতি বিভিন্ন অভিযোগ করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। নৌকা প্রতীকের প্রার্থী, কর্মী ও সমর্থকদের হয়রানি করতেই তিনি বারবার মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন। এসব অভিযোগের কোন প্রমাণ বা সত্যতা নেই। হয়রানিমূলক এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি।

অধ্যক্ষ আব্দুল জলিল বলেন, গত কয়েকদিন আগে থেকে কয়েকটি হামলার ঘটনার হামলার শিকার ব্যক্তিদের নিজের কর্মী দাবি করেন মোবাইলফোন প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন। অথচ হামলার শিকার ব্যক্তিরা এনিয়ে থানায় কোন সাধারণ ডায়েরী করেনি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইসব লোকদের কর্মকান্ডে মোবাইলফোন প্রতীকের সমর্থনের কোন প্রমাণ মিলেনি। এছাড়াও হামলার শিকার পৌরসভার বটতলাহাট এলাকার সোহেল ও রিপন বিষয়টি জানতে পেরে সাধারণ ডায়েরী করে।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৩নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের কর্মী মিলনের উপর গত ১২ নভেম্বর হামলা হয়। নৌকার প্রচারণাও তিনি অংশগ্রহণ করছেন। কিন্তু সংবাদ সম্মেলনে লিটন দাবি করেন মিলন মোবাইলফোন প্রতীকের কর্মী। বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি জানতে পেরে সদর মডেল থানায় একটি জিডি করেন কৃষকলীগ নেতা মিলন।

নৌকার জোয়ার ঠেকাতেই নৌকার বিদ্রোহী প্রার্থী সামিউল হক লিটন ও তার লোকজন বিভিন্নভাবে এসব অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন পৌর আওয়ামী লীগের সভাপতি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31