ধূমকেতু প্রতিবেদক : “নারীর প্রতি সহিংসতা বন্ধ কর সমঅধিকার নিশ্চিত কর”- স্লোগানকে সামনে রেখে আগামী ২৫ শে নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২১পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ পালন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করেছে।
নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ ও বৈষম্যমূলক পারিবারিক আইনের পরিবর্তন করে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন এবং সম্পদ সম্পত্তিতে সমঅধিকার দাবির বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সুপারিশ তুলে ধরতে আগামী ২৫ শে নভেম্বর ২০২১ বিকাল ৩,৩০ মিনিটে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে স্বাক্ষর গ্রহণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সকল শুভানুধ্যায়ী, সমমনা সংগঠন ও সকল সদস্যবৃন্দকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


