ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার প্রদানের দাবীতে রাজশাহী প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক আব্দুল জলিল স্মারকলিপি গ্রহণ করেন এবং দ্রুত প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিবেন বলে নেতৃবৃন্দকে আশস্ত করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, সদস্য সাবেক এমপি জাহান পান্না, সৈয়দ মোহাম্মদ মহসিন, আব্দুর রশিদ, রায়হানুল আলম রায়হান ও গোলাম মোস্তফা মামুন, সামসুল রহমান মিন্টু, রফিকুজ্জামান, রফিকুল ইসলাম রফিক, তোফায়েল হোসেন রাজু, আমিনুল হক মিন্টু, শাহাদাত হোসেন, আলী হোসেন, কামরুজ্জামান হেনা, আব্দুল ওহাব, জাকিরুল ইসলাম বিকুল।
আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক এ.এইচ.এম মুহিব্বুল হক রুবেল, এ্যাডভোকেট নাসির উদ্দিন, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোজাদ্দেদ জামানী সুমন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, দপ্তর সম্পাদক রোমেনা হোসেন, এবং মহিলা দল রাজশাহী বিভাগীয় টিমের সদস্য গুলশার আরা মমতা, নারী নেত্রী বেদেনা বেগম, এ্যাডভোকেট শিফাত জেরিন তুলি, খাদিজা বেগম ও ফাতেমা।
এছাড়াও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ আরফিন কনক, সহ সভাপতি রবিউল ইসলাম কুসুম ও সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকোসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


