IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে চুরি যাওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে চুরি যাওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মতিহার থানা কাজলা ফুলতলা ঘাট থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। এসময় চোরদের হেফাজত হতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দৌলতপুর উপর টোলার মানিক আলীর ছেলে ইব্রাহীম খলিল বাবু (৩০) ও নামোজগন্নাথপুর ফুল দিয়ারী গ্রামের ফারুক আলীর ছেলে রবিউল ইসলাম রুবেল (২৭)।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার বাগমারা থানার সোনাডাঙ্গা গ্রামের জিয়াউল হকে ছেলে আব্দুস সালাম (৩২) গত ২২ নভেম্বর ২০২১ বেলা বারো টায় রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা ফুলতলা ঘাটের পাশে তার মোটরাসাইকেলটি লক করে রেখে পদ্মা নদীর পাড়ে ঘুরতে যায়। ঘুরাঘুরি করে আধা ঘন্টা পর এসে দেখে যে, তার মোটরসাইকেল নাই। সে আশেপাশে খোঁজ করে না পেয়ে মোটরসাইকেল চুরি হয়েছে মর্মে মতিহার থানায় অভিযোগ করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে চুরির একটি নিয়মিত মামলা রুজু হয়।

এদিকে, মামলা রুজুর পর মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান ও তার টিম আসামী শনাক্ত করে গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধারে অভিযানে নামেন। পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় আরএমপি অপারেশন কন্ট্রোল এন্ড মনিটরিং সেন্টার হতে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনাপূর্বক আসামী শনাক্ত করেন।

অবশেষে মঙ্গলবার (২৩ নভেম্বর) দিবাগত রাত্র তিন টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার খাসেরহাট (বিনোদপুর) এলাকায় গোপন সংবাদ ও ভিডিও ফুটেজ হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া Apache-150 cc মোটরসাইকেল উদ্ধারসহ আসামী ইব্রাহীম খলিল বাবুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামী ইব্রাহীম খলিলের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোর ৫ টায় অভিযান পরিচালনা করে অপর আসামী রবিউল ইসলাম রুবেলকে তার বাড়ী হতে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রায় তিন চার মাস যাবৎ তাদের অন্যান্য সহযোগীদের সাথে পরস্পর যোগসাজসে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় হতে একাধিক মোটরসাইকেল চুরি করেছে। গ্রেপ্তারকৃত আসামীদ্বয় সংঘবদ্ধ আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31