ধূমকেতু প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, রুল্স এন্ড স্ট্যান্ডার্ড্স” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।

প্রধান বক্তা হিসেবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট্রেশন উপস্থাপন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সাবেক অতিরিক্ত পরিচালক এবং পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. জাহানুর রহমান।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রদায়ক হিসেবে বক্তব্য রাখেন, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক আব্দুল কুদ্দুস।
প্রফেসর ড. শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মদন মোহন দে, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর ও শিক্ষকবৃন্দ।


