ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন নির্বাচনে ১২টি অনুষদের ৬ টিতে জয়লাভ করেছে (হলুদ প্যানেল)। বাকি ৬টিতে জয় পেয়েছে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল)।
হলুদ প্যানেল সামাজিক বিজ্ঞন, ব্যবসা শিক্ষা, জীববিজ্ঞান, প্রকৌশল, ফিসারিজ, মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ভেটেরিনারী অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদে জয়লাভ করে।
অন্যদিকে সাদা প্যানেল জয়লাভ করে কলা অনুষদ, আইন, বিজ্ঞান, কৃষি, চারুকলা এবং ভূ-বিজ্ঞান অনুষদে।
সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, জীববিজ্ঞান অনুষদে উদ্ভিদবজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল আলম, প্রকৌশল অনুষদে ইলেক্ট্রনিক এন্ড ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু জাফর তৌহিদুল ইসলাম, ফিশারিজ অনুষদে বিভাগটির অধ্যাপক ড. ইসতিয়াক হোসেন, মার্কেটিং ডিপার্টমেন্ট বিজনেস স্টাডিজের ড. শাহ আজম (শান্তনু) এবং ভেটেরিনারী অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদে বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার।
অন্যদিকে, কলা অনুষদে ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ফজলুল হক, আইন অনুষদে আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, কৃষি অনুষদে এগ্রোনমি ও এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলিম, চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী, ভূবিজ্ঞান অনুষদে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার এনামুল হক জয়লাভ করেছেন।
এদের মধ্যে আইন ও ফিশারিজ অনুষদে প্রতিদ্বদ্বীরা সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারির মাধ্যমে আইন অনুষদে সাদা দলের প্রার্থী আর ফিশারিজ অনুষদে জয়ী হন হলুদ দলের প্রার্থী।
এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল ৯টাথেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত চলে।
ডিন ছাড়াও নির্বাচনে শিক্ষক প্রতিনিধি পদে পাঁচটি, শিক্ষাপরিষদে ছয়টি, ফাইন্যান্স কমিটিতে একটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটিতে এবং শিক্ষক সমিতির ১৫টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করেছেন।


